বন্যার জন্য ভারতকে দায়ী করলেন উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অস্বাভাবিক বৃষ্টিপাত হলে

2024-08-23T19:32:54+00:00
2024-08-23T19:32:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যার জন্য ভারতকে দায়ী করলেন উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ২১১)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অস্বাভাবিক বৃষ্টিপাত হলে উজানের দেশ ভাটির দেশকে জানানোর কথা, পানি ছাড়ার দরকার হরেও সেটি জানানো হয়। একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়। মানুষজনকে সরিয়ে নেওয়া যায়। পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি।

আজ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেরকম সবকটি ব্যাপারেই যেন আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশকে জানানো হয় সে বার্তা পৌঁছানো হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না। ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়েতো চুক্তি আছেই। কিন্তু যদি চুক্তি নাও থাকে তবুও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে। ইচ্ছে করে আপনি কারও ক্ষতি করতে পারবেন না।

তিনি এর আগে হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy