বন্যায় ক্ষতিগ্রস্ত ও মৃতের সংখ্যা নিয়ে নতুন যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সেই সাথে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত দেশের

2024-08-24T13:32:31+00:00
2024-08-24T14:13:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্ত ও মৃতের সংখ্যা নিয়ে নতুন যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:৩২ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৪ ২:১৩ পিএম  (ভিজিট : ৪১০)
X

চলমান বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সেই সাথে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত দেশের ১১ জেলায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

বন্যায় এখন পর্যন্ত মোট ১৮ জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন, বন্যাদুর্গত ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার পিস। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy