জাসদ নেতা হাসানুল হক ইনু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

উত্তরা থেকে জাসদ নেতা হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী

2024-08-26T16:27:34+00:00
2024-08-26T16:27:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাসদ নেতা হাসানুল হক ইনু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৪:২৭ পিএম   (ভিজিট : ৩০৮)
X

উত্তরা থেকে জাসদ নেতা হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনও একটা মামলায় গ্রেফতার দেখানো হবে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। 

ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। 

৫ আগস্টের পর থেকে শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ১৪ দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। 

ইতোমধ্যেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খানসহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy