জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান

2024-08-26T17:59:00+00:00
2024-08-26T17:59:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৪২২)
X

রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি। 

গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।

এদিকে, জামায়াতে ইসলামীর রাজনীতিতে সামির যোগদান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এ নিয়ে সমালোচনা করেছেন। জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা। 

এ বিষয়ে জানতে চাইলে আহমদ শরীফ সামি  বলেন,‘ছাত্রলীগের রাজনীতি ছেড়ে  স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এ নিয়ে এখন আর কোনও মন্তব্য করতে চাই না।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy