‘ভারত বন্ধুরাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়, তবে তারা অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে

2024-08-26T18:00:17+00:00
2024-08-26T18:00:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ভারত বন্ধুরাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:০০ পিএম   (ভিজিট : ৩৫২)
X

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়, তবে তারা অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, এত সুখ আপনার (শেখ হাসিনা) থাকবে না। যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন। আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ, ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে। আরো মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হও। মোদি সরকারের কাছে অনুরোধ করব অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে। 

আন্দোলনকারী আনসারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৬ বছরে আপনাদের দাবি কোথায় ছিল? ড. ইউনুস ক্ষমতায় বসার পর পর আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে এসব তদন্তে বের হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আপনার ওপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি, তবে আমরা ১৬ বছরে আট বছর জেল খেটেছি। হারুন, বিপ্লব, বেনজির, আসাদের মত পুলিশ অফিসার আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের (বিএনপির নেতাকর্মীদের) স্ত্রীর গায়ে হাত তুলে গ্রেপ্তা‌র করেছে। এদেরকে আপনাকে আইনের আওতায় আনতে হবে।

জয়নাল আবেদীন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২১ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। এই লোক (ড. ইউনূস) মাত্র বসেছে। এখনো শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেননি। কালপ্রিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছেন না। একটু সময় তো তাকে দিতে হবে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy