আবারও পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। এরপর

2024-08-27T12:49:34+00:00
2024-08-27T13:20:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২:৪৯ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৪ ১:২০ পিএম  (ভিজিট : ৩২৬)
X

পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়।

পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy