খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত

2024-08-27T18:21:01+00:00
2024-08-27T18:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালাস পেলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:২১ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৪ ৬:২৬ পিএম  (ভিজিট : ৭০৫)
X

গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৯ বছর পর মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ অন্যদেরকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy