ইসির ৪০ কর্মকর্তা পদোন্নতি পেলেন ১৯ বছর পর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪০ কর্মকর্তাকে ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

2024-08-28T10:51:08+00:00
2024-08-28T10:51:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির ৪০ কর্মকর্তা পদোন্নতি পেলেন ১৯ বছর পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১০:৫১ এএম   (ভিজিট : ১৩৪)
X

৪০ কর্মকর্তাকে ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের বেশিরভাগই ১৯ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

২০০৫ সালে তারা সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এছাড়া, একজনকে পঞ্চম গ্রেডে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে কাজে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা স্ব স্ব দফতরেই নিযুক্ত থাকবেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার (২৭ আগস্ট) সংবাদমাধ্যমকে বলেন, সিনিয়র সহকারী সচিব পদে ৪০ জন এবং উপ-সচিব পদে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে। 

ইসি কর্মকর্তারা জানান, বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। এদের মধ্যে অনেকে ইসিতে এবং কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

এদিকে, ২০০৫ সালে যোগ দেয়ার পরও পদোন্নতি পাননি এমন আরও ৩১ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। চাকরিতে যোগ দেয়ার বয়স ছয় বছর হয়েছে; কিন্তু পদশূন্য না থাকার কারণে পদোন্নতি পাননি এমন কর্মকর্তা রয়েছেন তিন শতাধিক। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy