রিমান্ডে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুজনই (আনিসুল হক ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না।

2024-08-29T11:23:46+00:00
2024-08-29T13:02:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রিমান্ডে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১১:২৩ এএম  আপডেট: ২৯.০৮.২০২৪ ১:০২ পিএম  (ভিজিট : ৩০৫)
X

দুজনই (আনিসুল হক ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই- আদালতকে এসব কথা বলেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রিমান্ড চলার সময় আদালতকে এসব কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে হাজির করে পুলিশ। 

সময় সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান, আনিসুল হক মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নং আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়সহ ভিকটিম মো. সুমন সিকদারকে (৩১) হত্যার ঘটনা তারা অবগত আছেন। এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এজাহারনামীয় অন্যান্য আসামিদের উস্কানি দেওয়াসহ গুলি করে লোক হত্যার নির্দেশ প্রদান করিয়াছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy