এ পর্যন্ত ২,৯১৪ বন্যাদুর্গতকে উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উদ্ধার তৎপরতা, তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং

2024-08-29T13:54:20+00:00
2024-08-29T13:54:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এ পর্যন্ত ২,৯১৪ বন্যাদুর্গতকে উদ্ধার করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৬৪)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উদ্ধার তৎপরতা, তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার ২,৯১৪ জনকে উদ্ধার; ৪০,৭১৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৬,৯৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

গতকাল ৬,৫২০টি পরিবারের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ১,৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে ১,৭৭৭টি, পরশুরামে ১,১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ৫,২৯৭টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 
অন্যদিকে, কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার ১,১৭০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাঙ্গামাটির বরকলে বন্যাদুর্গত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচং এর দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকার ৫০০ জন; ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট ১,৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy