রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকেলে বসছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে শনিবার বিকেলে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।রাষ্ট্রীয়

2024-08-31T10:39:13+00:00
2024-08-31T10:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকেলে বসছেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০:৩৯ এএম   (ভিজিট : ১২২)
X

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে শনিবার বিকেলে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয়েছে শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ড. ইউনূস।

এর আগে, ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেদিনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে ছিলেন না। আজও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থা আনতে পারবেন বলে আশা করি। একইসঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন।’  

এর আগে, ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী। সেখানে, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ জানিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন জামায়াত নেতারা।

ওইদিন গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy