যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন প্রফেসর ড. জাকির হোসেন

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন

2024-09-01T19:41:27+00:00
2024-09-01T19:41:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন প্রফেসর ড. জাকির হোসেন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন। 

রোববার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের অনুপস্থিতিকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের এক সভায় গৃহীত সিদ্ধান্তমূলে মনোনীত এ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেনকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো।’

প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তির অনুষদের ডিন ছাড়াও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে জাপানের সিমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। 

পরবর্তীতে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফেয়ার অ্যান্ড ওশান রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট-ডক সম্পন্ন করেন। তিনি যবিপ্রবির পিএমই বিভাগে ২০১০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০২১ সালের মে মাসে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্বের বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর ৫৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy