সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা

2024-09-02T02:02:00+00:00
2024-09-02T02:02:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক সাংসদ হাজী সেলিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ২:০২ এএম   (ভিজিট : ৩৯২)
X

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের একটি দল হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ।

রবিবার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, হাজী সেলিমকে একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy