কড়া নিরাপত্তায় ঢামেকে চলছে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতাল

2024-09-02T11:30:47+00:00
2024-09-02T11:30:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কড়া নিরাপত্তায় ঢামেকে চলছে চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ এএম   (ভিজিট : ১৫২)
X

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গনে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা।

হাসপাতালের জরুরি বিভাগেও দেয়া হচ্ছে সেবা। তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। 

মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

এদিকে, হামলার পর গতকাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ঢামেকের চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক হয়। এ সময় হামলাকারীদের গ্রেফতার ও পর্যাপ্ত নিরাপত্তার শর্তে ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি। গতকাল রাত ৮টা থেকেই চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy