পদত্যাগ নিয়ে যা জানালেন সিইসি কাজী হাবিবুল আওয়াল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল বৃহস্পতিবারপদত্যাগ করবেন নাকি করবেন না সেটি জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।আজ বুধবার

2024-09-04T16:33:18+00:00
2024-09-04T17:58:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পদত্যাগ নিয়ে যা জানালেন সিইসি কাজী হাবিবুল আওয়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৪ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৩৪৫)
X

আগামীকাল বৃহস্পতিবার পদত্যাগ করবেন নাকি করবেন না সেটি জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে নির্বাচন কমিশনারদের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

পদত্যাগ কবে করবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাল জানাবো। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন জানতে চাইলে তিনি বলেন, কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy