বন্যার্ত ৪,৭০১ পরিবারকে ত্রাণ এবং ২,৭৩৫ জনকে বিজিবির চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। গত দুইদিনে বন্যাদুর্গত এলাকার ৪,৭০১টি পরিবাবরের মাঝে ত্রাণসামগ্রী

2024-09-05T14:24:16+00:00
2024-09-05T14:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যার্ত ৪,৭০১ পরিবারকে ত্রাণ এবং ২,৭৩৫ জনকে বিজিবির চিকিৎসাসেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। গত দুইদিনে বন্যাদুর্গত এলাকার ৪,৭০১টি পরিবাবরের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ২,৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।

বন্যাদুর্গত ফেনী সদরে ২৫০টি, ফুলগাজীতে ১২৫০টি, ছাগলনাইয়ায় ১৯০টি, দাগনভূঞায় ৫৬১টি এবং পরশুরামে ৩৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ১৬০০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৪২০টি এবং রাঙ্গামাটির লংগদুতে ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া গত দুই দিনে বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ১,২৪৫ জন, ছাগলনাইয়ায় ৩৭৫ জন, কুমিল্লার আদর্শ সদরে ৬৩০ জন এবং চৌদ্দগ্রামে ৪৮৫ জনসহ মোট ২,৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy