নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আগামী ২২

2024-09-06T16:06:12+00:00
2024-09-06T16:06:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৪২)
X

জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তার এই সফরে সাতজন সফরসঙ্গী হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। 

এছাড়াও সফরসঙ্গী হচ্ছেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ এবং বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে ড. ইউনূস সফর করবেন বলে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

এর আগে তৌহিদ হোসেন বলেছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy