বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মইন ইউ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।

2024-09-06T16:33:41+00:00
2024-09-06T16:33:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মইন ইউ আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৬৩)
X

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনায় তদন্ত হলেও দীর্ঘ ১৫ বছরেও উন্মোচিত হয়নি ‘আসল রহস্য’। ফলে ইতোমধ্যে হত্যাকাণ্ডের পুনঃতদন্তও দাবি করেছেন নিহতদের স্বজনরা।

ওই ঘটনার ১৫ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে ১০ জন অফিসারের নেতৃত্বে ৬৫৫ জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন। যার নাম দেয়া হয়েছিল ‘অপারেশন রেস্টোর অর্ডার’।

তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘অপারেশন রেস্টোর অর্ডার’ ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে উঠে এসেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়ও।

মইন ইউ আহমেদ জানান, প্রতিদিনের মতো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সেনাসদরে কাজ শুরু হয়। ওইদিন সকালে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। 

সকালে সেই বৈঠকে যোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মইন ইউ আহমেদ। ওই সময় সিজিএস লেফটনেন্ট জেলারেল সিনহা তাকে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে, যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত ও রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে।

পরে বিষয়টি নিয়ে বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ। ওই সময় বিডিআরের ডিজি মর্টারগুলো নিতে রাজি হন। তখন পর্যন্ত বিডিআর বিদ্রোহ নিয়ে কেউ জানতেন না।

পরবর্তীতে মইন ইউ আহমেদ ও সিজিএস লেফটনেন্ট জেলারেল সিনহা ওই বৈঠকে যোগ দেন। সেদিন সকাল ৯টায় শুরু হওয়া ওই বৈঠকে সবাই ব্যস্ত ছিলেন। এর কিছুক্ষণের মধ্যে মইন ইউ আহমেদের প্রিন্সিপল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করে তাকে বলেন, পিলখানায় গণ্ডগোল হচ্ছে। আপনার দিক-নির্দেশনা প্রয়োজন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy