অবশেষে জানা গেল সাবেক মন্ত্রী হাছান মাহমুদের অবস্থান

বুলেটিন ডেস্ক

জাতীয়

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুবাই-জার্মানি হয়ে বেলজিয়ামে গেছেন। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া

2024-09-06T21:09:27+00:00
2024-09-06T21:09:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে জানা গেল সাবেক মন্ত্রী হাছান মাহমুদের অবস্থান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৯ পিএম   (ভিজিট : ৬১৫)
X

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুবাই-জার্মানি হয়ে বেলজিয়ামে গেছেন। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনিই ড. হাছান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন।

বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন হাছান মাহমুদ। সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান।  

বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি এখানে আছেন এবং সেভ আছেন, এটুকু আর কি। এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নেই। ’

প্রসঙ্গত, গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হাছান মাহমু্দের দেশত্যাগের খবর জানান। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy