আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।এর আগে, এবি পার্টি থেকে

2024-09-08T17:22:32+00:00
2024-09-08T17:22:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ১৮৯)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে, এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তবে শনিবার এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন-মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) ও আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা)।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy