সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন্দলে সারজিস-হাসনাতের সভা পণ্ড

নরসিংদী ও খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয়

চাঁদাবাজ,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি কোটা বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক

2024-09-09T20:30:27+00:00
2024-09-09T21:11:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন্দলে সারজিস-হাসনাতের সভা পণ্ড
নরসিংদী ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৪ ৯:১১ পিএম  (ভিজিট : ৩৩৪০)
X

চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি কোটা বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সমন্বয়ক সার্জিস। বিকেল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করে আয়োজকরা। 

এর আগে, সোমবার বিকেল ৩ টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভার আয়োজন করে নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছায় সার্জিস আলম সহ ১০ সদস্যের একটি টিম। 

এরপর নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীন মিটিং শুরু করেন৷ সেখানে জেলার আরেকপক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবী করেন।  এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। কোথায় সমাবেশ হবে বিকেল অব্দি এ নিয়ে চলে তর্ক বিতর্ক। 
সভা না করেই চলে যাচ্ছেন সারজিস আলম

সভা না করেই চলে যাচ্ছেন সারজিস আলম

সবশেষ, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকেলে ৫টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে নরসিংদী ত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান আগত শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন ঘটনাটি ঘিরে। 

এ বিষয়ে নরসিংদীতে এই সভা আয়োজনের সমন্বয়ক শাফায়াত জামিল মাহিরকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে আসবেন সার্জিস আলম৷ 

খাগড়াছড়িতে হাসনাতের সভায় হট্টগোল
খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করার কথা। কিন্তু বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। 
হাসনাতের সভায় বিশৃঙ্খলা

হাসনাতের সভায় বিশৃঙ্খলা

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা করার কথা ছিল আজ।

সমন্বয়কদের একজন (মাসুদুর রহমান) বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্র বেশে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। সেখানে হট্টগোল, চিৎকার এখনও অব্যাহত আছে।
হট্টগোল থামানোর চেষ্টা করছেন হাসনাত আব্দুল্লাহ

হট্টগোল থামানোর চেষ্টা করছেন হাসনাত আব্দুল্লাহ

এছাড়া গতকালও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মতবিনিময় সভা করেন হাসনাত আব্দুল্লাহ। সেখানেও সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy