শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা জানালো ভারত

বিশেষ প্রতিনিধি

জাতীয়

গত ৫ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।এরই মধ্যে

2024-09-12T14:16:08+00:00
2024-09-12T14:16:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা জানালো ভারত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৬ পিএম   (ভিজিট : ৪৩৭)
X

গত ৫ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

এরই মধ্যে অসংখ্য মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জোরালো দাবিও উঠেছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা, চাইলেও ভারত কী করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; এমন নানা বিষয়ে চলছে আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। উত্তরে তিনি বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন।
জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে (জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও জয়শঙ্করের) হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এমন জবাব দেন তিনি। 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (ভারত থেকে) বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, ‘বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি সেই অনুরোধ বিবেচনা করবে?’
 
জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।
 
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতে কেউই তার (শেখ হাসিনার) অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম; মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না।
 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy