পুলিশের উচ্চপর্যায়ে আবারও রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে

2024-09-13T17:56:15+00:00
2024-09-13T17:56:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের উচ্চপর্যায়ে আবারও রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪২৭)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে অফিসার ইনচার্জ মুগদা থানা হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক সোহরাব মিয়াকে গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy