শেখ হাসিনা ‘মানসিক বিকারগ্রস্ত’ বললেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। হাজার হাজার

2024-09-14T18:25:24+00:00
2024-09-14T18:25:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা ‘মানসিক বিকারগ্রস্ত’ বললেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ২৮৩)
X

মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে তার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

শনিবার দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথার মুক্তমঞ্চে খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করতে। বিচারের নামে নিরীহ জনগণকে ফাঁসানো হয়েছে। হাসিনা দেশ থেকে লক্ষ-কোটি টাকা পাচার করেছেন। সে টাকা ফিরিয়ে আনতে হবে। হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরও বিচার করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে। নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গণসমাবেশে মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত। আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন এই কারণে যে, একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাঁধের ওপর রেখে দিয়েছিল। মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশ রক্ষায় বিএনপি, জামায়াত, হেফাজতসহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তির ইসলামী শাসন কায়েম করবে। সব ধর্ম, বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে।

মামুনুল হক বলেছেন, গত ৫ আগস্টের পর জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নিয়েছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy