আজ থেকে সারাদেশে মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে আজ (রোববার) থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবি থেকে এক

2024-09-15T11:10:32+00:00
2024-09-15T11:10:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে সারাদেশে মিলবে টিসিবির পণ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১০ এএম   (ভিজিট : ১৩৮)
X

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে আজ (রোববার) থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি করপোরেশেন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্যতেল ও ডাল) ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy