ফিরেই মেসির ম্যাজিক, মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ডান পায়ের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর ফিরলেন

2024-09-15T11:39:26+00:00
2024-09-15T11:39:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিরেই মেসির ম্যাজিক, মায়ামির জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৯ এএম   (ভিজিট : ২৩২)
X

ডান পায়ের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর ফিরলেন প্রতিযোগিতামূলক ফুটবলে। আর এ ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।

বাংলাদেশ সময় রোববার (১৫ সেপ্টেম্বর) আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে নিজেদের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। যদিও মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি। মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরার মেসি। তার দুই গোলের উৎসব বার্সার সাবেক দুই সতীর্থ। সুইস সুয়ারেজের অ্যাসিস্টে প্রথম গোলটি পান মেসি। আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা।

পরে যোগ করা হয়ে আরও একটি গোল করেন সুয়ারেজ। উরুগুয়ের তারকার এই গোলে সহায়তা করেন মেসি। এ জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন, দুই কনফারেন্স মিলিয়ে শীর্ষে জেরার্দো মার্তিনোর দল।

সমান ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি সিনসিনাতি। ইন্টার মায়ামির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। চলতি বছর ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। এতে দুই মাসের জন্য ছিটকে যান মাঠের বাইরে। আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।

যদিও এ সময়ে মেজর লিগ সকারে কোনো ম্যাচে হারেনি ইন্টার মায়ামি। তবে লিগস কাপে হেরে দুই ম্যাচে। এতে টুর্নামেন্টে থেকে ছিটকে যায় লিগস কাপের গত আসরের চ্যাম্পিয়নরা।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy