কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য বিভিন্ন কারণে কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনও কর্মস্থলে যোগ

2024-09-18T13:32:10+00:00
2024-09-18T13:32:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩২ পিএম   (ভিজিট : ২৫০)
X

৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর অনেক পুলিশ সদস্য বিভিন্ন কারণে কর্মস্থলে যোগ দিচ্ছে না। যারা এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আজ বুধবার এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। 

এর মধ্যে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল আছেন ১৩৬ জন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের যেসব সদস্য অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy