আন্দোলনে দুই হাজার ছাত্রজনতাকে খুন করেছে হাসিনা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,

2024-09-18T14:56:38+00:00
2024-09-18T19:32:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনে দুই হাজার ছাত্রজনতাকে খুন করেছে হাসিনা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৬ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৭:৩২ পিএম  (ভিজিট : ১৭৭)
X

আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত ১৫-১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। বিএনপি-জামায়াত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে। নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। তিনি যাকে খুশি মালিক বানান, আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন। শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণভবনে ছাত্র-জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন। প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, আমি নিজে এগারোবার কারাবরণ করেছি। যারা আমাদের ওপর নির্যাতন করেছে, আমাদের শাসন করেছে, জমি দখল করেছে তারা এখন জেলে। বিএনপি-জামায়াতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিলেন। গোলাম আজমের ছেলে আজমীকে ৮ বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে। আমাদের অনেক নেতাকর্মীকে তারা গুম করেছে। এখনো অনেক মানুষের খবর আমরা পাইনি।

মির্জা ফখরুল বলেন, ভারত সীমান্তে আমাদের গুলি করে। আমরা ভালোভাবে থাকতে চাই। তবে গুলি করলে প্রতিবাদ করা হবেসংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমাদের সবার কাছে প্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতোই আমাদের পরিণতি হবে।

ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বলেন, উনি বলতেন পালাবেন না। পালালে দেশের বাইরে যাবেন না, আমার বাসায় আসবেন। এখন তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসীও জানে না। এই দেশের মানুষের বিরুদ্ধে ছিলেন বলেই আজ পালিয়ে যেতে হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy