আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিমকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি

2024-09-18T15:15:20+00:00
2024-09-18T18:12:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিমকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৬:১২ পিএম  (ভিজিট : ২১৬)
X

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

একইসঙ্গে তাদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তার বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এমনকি তাদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ শিক্ষার্থী ফাহিম ও তার পরিবারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিটসহ ৭টি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন।

চিকিৎসাধীন আরও দুই শিক্ষার্থীকে (মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মন) উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। 

এ ধরনের আহতদের শনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষ্যে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy