‘আপা আপা’ বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনাকে ফোনে ‘আপা, আপা’ বলা সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। তানভীর কায়সার নামে সেই কর্মীকে

2024-09-18T17:43:55+00:00
2024-09-18T17:43:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আপা আপা’ বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩১৯)
X

শেখ হাসিনাকে ফোনে ‘আপা, আপা’ বলা সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। তানভীর কায়সার নামে সেই কর্মীকে বহিষ্কার করেছে দলটি।

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান একটি লিখিত আদেশে তানভীর কায়সারকে বহিষ্কার করেন।

উল্লেখ্য, তানভীর কায়সার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

বহিষ্কারাদেশে বলা হয়, দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তানভীর কায়সারকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়।
রফিকুর রহমান জানান, গত ১২ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হেয় করেছেন। 

এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই। এ জন্য নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy