খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র

2024-09-19T14:21:06+00:00
2024-09-19T14:21:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালাস পেলেন তারেক রহমান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম এ আদেশ দেন। 

স্থানীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এ মানহানির মামলা দায়ের করেন।

দীর্ঘ ১০ বছর ধরে আইনী মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ বৃহস্পতিবার তারেক রহমানকে খালাস প্রদান করেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনী মোকাবিলার মাধ্যমে আজকে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি শুধুমাত্র তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy