লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডলার সংকটের কারণে দেশে গ্যাস-বিদ্যুৎের সংকট হবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

2024-09-19T16:49:03+00:00
2024-09-19T20:18:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোডশেডিং কবে কমবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৪ ৮:১৮ পিএম  (ভিজিট : ২৮৯)
X

ডলার সংকটের কারণে দেশে গ্যাস-বিদ্যুৎের সংকট হবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান। তিনি বলেন, যে লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, সামনে আরও কমবে। 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান বিষয়ক অপপ্রচার নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস আছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটা পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে, ভোলা গ্যাসক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে যা পুরোপুরি ভুল তথ্য। 

সারাদেশে আরও ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং টেন্ডার দেয়া হবে না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেয়া হবে। কোনো অনিয়ম করতে দেয়া হবে না।

আদানির বিদ্যুৎ বিল পরিশোধ প্রসঙ্গে বলেন, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ও এডিবির কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।

রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রশ্নের জবাবে বলেন, চুক্তি বলবৎ থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। চাইলেই চুক্তি বাতিল করা যায় না। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy