আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রসঙ্গে মুখ খুললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের

2024-09-19T19:53:54+00:00
2024-09-19T19:53:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রসঙ্গে মুখ খুললেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৮৪২)
X

আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। 

আসিফ নজরুল বলেন, সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। যারা গণহত্যা চালিয়েছে, হাজারের ওপর মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে আছে, তাদের সঙ্গে আলোচনা হবে না। এটা আমাদের পরিষ্কার বক্তব্য।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এগুলো অক্টোবরে কাজ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রতিবেদন জমা দেবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy