বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ অভিভাষণে

2024-09-21T11:19:16+00:00
2024-09-21T11:19:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯ এএম   (ভিজিট : ১০৯)
X

দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ অভিভাষণে তিনি দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।

পাশাপাশি বিচার প্রশাসনে শৃঙ্খলা ফেরাতেও দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন তিনি। সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে এ নিয়ে সভা চলছে।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণসহ নানা বিষয়ে আলোচনা করবেন। 

দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর একটি আদেশও জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy