অবশেষে জানা গেল ছাত্র আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্রজনতার জুলাই বিপ্লবে হতাহতের সংখ্যা জানিয়েছেন স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল

2024-09-21T12:46:51+00:00
2024-09-21T13:00:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে জানা গেল ছাত্র আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৬৬২)
X

ছাত্রজনতার জুলাই বিপ্লবে হতাহতের সংখ্যা জানিয়েছেন স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা ১৪২৩ জন। তবে এই সংখ্যাটা কম-বেশি হতে পারে। আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হবো।

তিনি জানান, শহীদ এবং আহতদের সংখ্যায় আরও কিছু সংযোজন-বিভাজন হতে পারে। তবে এবিষয়ে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

গতকাল রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি এসব কথা বলেন।
তরিকুল ইসলাম বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সঙ্গে সংযোজন-বিয়োজন হবে। 

তিনি জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। তাদের মধ্যে ৯২ জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখই নষ্ট হয়ে গেছে।

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রত্যেক পরিবার এককালীন ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লাখ টাকা করে পাবেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy