পাহাড়ে ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা

2024-09-21T12:54:54+00:00
2024-09-21T13:02:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাহাড়ে ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম  আপডেট: ২১.০৯.২০২৪ ১:০২ পিএম  (ভিজিট : ৩১৪)
X

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা হয়েছে, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে।

আজ সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল। এবং সেটাকে খুবই ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে যে, ইন্টারনেট বন্ধ হইছিল। এ রকম কোনো নির্দেশনা হয়নি। এমন কোনো ঘটনাও ঘটেনি।’

দীর্ঘসময় পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বলেন, এই বিষয়টি সত্য নয়। 

তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে নাহিদ বলেন, ‘ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বন্যা ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি, ভরত যা করেছে তা ঠিক হয়নি।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy