মোদি-ইউনূস বৈঠক নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না।আজ

2024-09-21T15:16:35+00:00
2024-09-21T15:30:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোদি-ইউনূস বৈঠক নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৬ পিএম  আপডেট: ২১.০৯.২০২৪ ৩:৩০ পিএম  (ভিজিট : ২৮৮)
X

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আরও কিছু পাইপলাইনে আছে সেগুলো শেষমুহূর্তে জানতে পারব বলে আশা করছি।

মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন, আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy