শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ বলরাম রবিদাস (২৪), আল ফিকাহ (৪২) এবং তাপস

2024-09-23T13:20:40+00:00
2024-09-23T13:20:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:২০ পিএম   (ভিজিট : ৯৪)
X

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ  বলরাম রবিদাস (২৪),  আল ফিকাহ (৪২) এবং  তাপস তৈলি (১৯) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮ টার সময় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমা ভ্যালি এলাকায়  অভিযান পরিচালনা করে। 

এসময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫ টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত)  মোঃ আমিনুল ইসলাম জানান, 'আটককৃত তিনজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার বাসিন্দা। এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'






Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy