ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক যেসময়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।মার্কিন

2024-09-24T10:57:01+00:00
2024-09-24T12:44:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক যেসময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ এএম  আপডেট: ২৪.০৯.২০২৪ ১২:৪৪ পিএম  (ভিজিট : ১৫৯)
X

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র। আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গও।

ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ড. ইউনূস ও বাইডেনের বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছে। কারণ, তিন দশক পর জাতিসংঘে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এমন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম এক সাক্ষাৎকারে বলেন, বাইডেনের সঙ্গে ড. ইউনূসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিতে অগ্রাধিকার থাকবে। সমকালীন প্রেক্ষাপটে মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy