হত্যা মামলায় ইনু-মেনন-পলক-দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হলো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাড্ডা থানায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও

2024-09-25T12:01:38+00:00
2024-09-25T12:06:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় ইনু-মেনন-পলক-দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৪ ১২:০৬ পিএম  (ভিজিট : ১৪৮)
X

বাড্ডা থানায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ২ ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে ১ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে বাড্ডা থানার ২ হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

এ ছাড়াও একটি হত্যা মামলায় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়। 

অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের জিআর শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy