যাকে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.

2024-09-25T15:18:15+00:00
2024-09-25T15:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাকে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করালেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৮ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৪ ৩:৪০ পিএম  (ভিজিট : ৫৯১)
X

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গীদের তিন জনকে পরিচয় করিয়ে দেন। 

নিউইয়র্কে এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেন।

‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ বক্তব্যে ড. ইউনূস বিগত সরকার কীভাবে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কীভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে— সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। 

গণ অভ্যুত্থান প্রসঙ্গে আলাপকালে তিনি দর্শকদের জানান, এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এসময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজসহ তিনজনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিনটনও তাদের নাম শুনে হাত তালি দেন।

ড. ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনও শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন। যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এ গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এসময় তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে আছেন এ স্বপ্ন পূরণে। 
তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন। তারা সারাদেশ নাড়িয়ে দিয়েছে। তারা তাদের বক্তব্য, ত্যাগ, তাদের কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তারা বলে- আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাবো না। 

এসময় মাহফুজ আব্দুল্লাহকে এগিয়ে দিয়ে তিনি বলেন, এই গণ অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলে- সে একা ছিল না, আরও অনেকে আছে। তবে সে-ই এই গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত।  

আন্দোলন ‘খুব সুশৃঙ্খল’ ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা যে হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়। খুবই গোছানো আন্দোলন ছিল। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতো না— কে আন্দোলনের লিডার? যার ফলে এখানে একজনকে আটক করা যেত না। বলাও যেত না যে, একজনকে আটক করলেই আন্দোলন শেষ। 

এসময় মাহফুজ আব্দুল্লাহকে দেখিয়ে ড. ইউনূস বলেন,  তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy