গোপালগঞ্জ থেকে উদ্ধার হওয়া সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার হওয়া হাতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঠাঁই হয়েছে। হাতির আক্রমনে মাহুত নজরুল

2024-09-25T19:49:02+00:00
2024-09-25T19:49:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জ থেকে উদ্ধার হওয়া সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৬৯)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার হওয়া হাতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঠাঁই হয়েছে। হাতির আক্রমনে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়। সে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জাবের হোসেনের ছেলে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বন বিভাগের কর্মীরা ওই হাতিকে সাফারি পার্কের হাতিশালায় রাখে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হাতিকে নিয়ে চাঁদা তুলছিল মাহুত। হঠাৎ করে হাতিটি বেপরোয়া হয়ে উঠে। এক পর্যায়ে হাতিটি স্থানীয় হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামের বেশ কয়েকটি দোকানে তান্ডব চালায়। এসময় হাতিকে নিয়ন্ত্রণে আনতে মাহুত তাকে আঘাত করতে থাকে। ওই সময় রাগান্বিত হয়ে হাতাটি তার মাহুত নজরুল ইসলামকে আছড়ে পায়ের নিচে পিষ্টে হত্যা করে। তিনি কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, হাতির মাহুত নজরুল ইসলাম হাতিকে নিয়ে পোলসাইর বাজারে চাঁদা তুলছিলেন। এ সময় ভুল সংকেত দিলে হাতিটি নজরুল ইসলামকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে পায়ের নিচে পিষ্টে হত্যা করে। সাফারি পার্ক থেকে পশু চিকিৎসকসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণ করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসেন।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy