ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির ফের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় গুলিতে হৃদয় আহম্মেদ নামে এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড

2024-09-26T13:14:17+00:00
2024-09-26T13:14:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির ফের ১০ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X

ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় গুলিতে হৃদয় আহম্মেদ নামে এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক নুরুল ইসলাম খান এ আবেদন করেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি হবে। 

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আগারওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরদিন বাড্ডা থানার মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। 

৭ সেপ্টেম্বর আগরওয়ালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। 

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy