ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। আটক ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ

2024-09-26T16:07:20+00:00
2024-09-26T16:07:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। আটক ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ আল আহসান (২৪) চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তার নামে ৩টি মামলা হয়েছে। 

মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। এ তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, আটককৃত ব্যক্তি নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে এদিন ভোরের দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় আটক করা হয়। এরপর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy