স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থককে পেটাল ভারতীয়রা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা। মারধর করা ওই যুবকের নাম মোহাম্মদ

2024-09-27T18:08:09+00:00
2024-09-27T18:08:09+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থককে পেটাল ভারতীয়রা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ৩৩১)
X

কানপুর টেস্টের প্রথম দিন চলাকালে বাংলাদেশের এক সমর্থককে মারধর করেছেন ভারতীয় সমর্থকরা। মারধর করা ওই যুবকের নাম মোহাম্মদ রবি। 

রবি জানান, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রায় ১৫ জন লোক তাকে নির্মমভাবে মেরেছে। তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি।  লাঞ্চ বিরতির ঠিক আগে ঘটনাটি ঘটে বলে জানায় সে।

টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এ সমর্থককে ম্যাচের শুরু থেকেই অকথ্য ভাষায় গালাগালি করেন ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি। সেখানে বসেই খেলা দেখছিলেন। 

কিন্তু এত চেষ্টা করেও রক্ষা হলো না। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির একটু নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক। ভারতীয়দের কিল ঘুষিতে রবি এতটাই আহত হন যে, ওই স্থানেই মূর্ছা যান।

কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা রবিকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy