দক্ষিণ বৈরুত থে‌কে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লেবাননে চলমান ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।স্থানীয়

2024-09-28T12:05:53+00:00
2024-09-28T12:05:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দক্ষিণ বৈরুত থে‌কে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

লেবাননে চলমান ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে।

আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনও ওইসব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy