একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, যা চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

2024-09-29T20:44:36+00:00
2024-09-29T20:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৪৭)
X

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, যা চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এই বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২১ ডেঙ্গু রোগী।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২২১ জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন এবং উত্তর সিটিতে ২০৬ জন।

আরও জানানো হয়, নিহতদের মধ্যে ৫ জনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি তিনজনের মধ্যে ১ জন ঢাকা উত্তরের এবং অন্য দুজন বরিশাল ও খুলনা বিভাগের। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৯০ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy