নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। নিবাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে

2024-09-30T13:40:50+00:00
2024-09-30T13:57:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪০ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৪ ১:৫৭ পিএম  (ভিজিট : ৫৩৪)
X

বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। নিবাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এ সাক্ষাতকার দেন।

ড. ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। অন্তবর্তী সরকারে মূল লক্ষ্য সংস্কারকাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই।

তিনি বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যতদ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হলো দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা জানতো তারা কি চায়। তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপনও করতে পেরেছে। নীতিনির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy