অবশেষে সাকিবের ‘শেষ টেস্টের’ দিনক্ষণ চূড়ান্ত!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। তবে তা এখনো

2024-09-30T18:08:55+00:00
2024-09-30T18:08:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে সাকিবের ‘শেষ টেস্টের’ দিনক্ষণ চূড়ান্ত!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ৩১৫)
X

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। তবে তা এখনো যদি-কিন্তু’র সুতোয় ঝুলছে। কেননা সাকিব তখনই দেশে ফিরবেন, যখন নিরাপত্তার নিশ্চয়তা পাবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্ট খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। 
আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে এটাই হবে সাদা পোশাকে সাকিবের শেষ ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এবার দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৫ সালে  দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy