সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর

2024-10-01T08:17:40+00:00
2024-10-01T10:51:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:১৭ এএম  আপডেট: ০১.১০.২০২৪ ১০:৫১ এএম  (ভিজিট : ২১২)
X

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। 

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ মধ্যরাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy